July 29, 2026, 3:35 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

ত্যাগের ঈদে মানবতার ডাক দিলেন সুজন বেপারী রাজনগর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজনগর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা, নড়িয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, রাজনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী সুজন বেপারী।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা কেবল উৎসব নয়, এটি আত্মত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। কোরবানির প্রকৃত তাৎপর্য তখনই সফল হবে, যখন আমরা নিজেদের ভেতরের হিংসা, অহংকার ও স্বার্থপরতাকে ত্যাগ করতে পারব।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।

সুজন বেপারী বলেন, রাজনগর ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসাই আমার শক্তি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার প্রধান লক্ষ্য। ঈদের এই পবিত্র দিনে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

তিনি তরুণ সমাজের উদ্দেশে বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে উন্নয়ন ও মানবিক কাজে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সবশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।