June 5, 2026, 9:46 pm
শিরোনাম :
 জাজিরায় ২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জাজিরার রোকনুজ্জামান ও মাঈনুল  চিকিৎসাধীন মানসিক রোগীকে ‘ছিনতাইকারী’ অপবাদ: শরীয়তপুরে বর্বর গণপিটুনি, অতঃপর পুলিশে সোপর্দ বড়কান্দিতে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা থানার ওসির চেয়ারে বসে খাবার খেলেন ববি হাজ্জাজ, প্রশ্ন উঠেছে শিষ্টাচার নিয়ে ঈদ উপলক্ষে, কারো উপহার নয়, টাকা দিয়ে ভাগা কিনে পুলিশ সদস্যদের নিয়ে ওসির কোরবানি কক্সবাজারে অনন্য দৃষ্টান্ত ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মো. সুজন বেপারী ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

ত্যাগ সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে চান সুজন বেপারী ঈদুল আযহা উপলক্ষে রাজনগর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এই আনন্দঘন মুহূর্তে রাজনগর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা, নড়িয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী সুজন বেপারী।

ঈদ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য শিক্ষা। কোরবানির প্রকৃত তাৎপর্য তখনই বাস্তবায়িত হবে, যখন আমরা নিজেদের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে দূর করতে পারব।

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য ও সম্প্রীতি। ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের মূল প্রতিজ্ঞা।

সুজন বেপারী আরও বলেন, রাজনগর ইউনিয়নের মানুষ সবসময় শান্তিপ্রিয় ও সৌহার্দ্যপূর্ণ। আমি বিশ্বাস করি, সকলের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের ইউনিয়ন আরও এগিয়ে যাবে। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি তরুণ সমাজের উদ্দেশে বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবিক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। তাহলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

ঈদের আনন্দ যেন কোনো পরিবার থেকে হারিয়ে না যায়, সেদিকে সবার নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে কাজ করি। ঈদের শিক্ষা আমাদের জীবনে শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করুক।

সবশেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সুজন বেপারী বলেন, মহান আল্লাহ সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করুন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।