July 28, 2026, 11:48 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জাজিরার রোকনুজ্জামান ও মাঈনুল

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার দুই নেতা। এর মধ্যে জাজিরা ইউনিয়নের কৃতি সন্তান রোকনুজ্জামান রোকনকে কোষাধ্যক্ষ এবং পালেরচর ইউনিয়নের মাঈনুল ফরাজিকে সহ-সম্পাদক করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
রোকনুজ্জামান রোকন ও মাঈনুল ফরাজি কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন শরীয়তপুর জেলা এবং জাজিরা উপজেলা যুবদলের নেতা কর্মীরা। খবরটি ছড়িয়ে পড়ার পর জাজিরার স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।
স্থানীয় নেতা-কর্মীদের দাবি, রোকনুজ্জামান ও মাঈনুল দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে কেন্দ্রীয় কমিটিতে তাঁদের এই মূল্যায়ন তৃণমূলের নেতা কর্মীদের আরও গতিশীল করবে।
নবগঠিত কমিটির বিষয়ে জাজিরা উপজেলা যুবদলের একাধিক নেতা বলেন, আব্দুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত হবে। জাজিরার দুই সন্তান কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় শরীয়তপুর জেলা যুবদল অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।