July 28, 2026, 10:33 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

 

 

রাজধানীর আশিয়ান সিটির কর্ণধার নজরুল ইসলামের বিরুদ্ধে এক চিত্রনায়িকাকে ডেকে নিয়ে বেধড়ক মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ব্যবসায়িক চুক্তির কথা বলে ডেকে এনে হকিস্টিক দিয়ে তাঁকে পেটানো হয় বলে জানা গেছে। আহত নায়িকা বর্তমানে রাজধানীর খিলক্ষেত থানায় অবস্থান করছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, এ ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী বিভিন্ন মহল থেকে পুলিশের ওপর চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, কাজের চুক্তি সংক্রান্ত আলোচনার উদ্দেশ্যে নজরুল ইসলাম ওই নারী শিল্পীকে ডেকে পাঠান। সেখানে পৌঁছানোর পর কথা-কাটাকাটির একপর্যায়ে নজরুল ও তাঁর সহযোগীরা তাঁকে হকিস্টিক দিয়ে নির্মমভাবে পেটাতে শুরু করেন। হামলায় ওই নায়িকা গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার বিবরণ জানিয়ে ভুক্তভোগী নায়িকা রাতে খিলক্ষেত থানায় আইনি পদক্ষেপ নিতে উপস্থিত হন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় ঘটনাটি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। থানা পুলিশ যাতে মামলা না নেয় এবং বিষয়টি যেন আপস মীমাংসায় গড়ায়, সে জন্য বিভিন্ন মাধ্যম থেকে জোর লবিং করা হচ্ছে।
এ বিষয়ে খিলক্ষেত থানার একজন দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এক নারী থানায় এসেছেন এবং তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
হামলার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের কর্মীরা। তাঁরা দ্রুত অভিযুক্ত নজরুলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।