July 28, 2026, 10:34 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবারের প্যাকেট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় উপজেলা চত্বরে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা ও গাছের চারা বিতরণ করেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবনধারণে সহায়তা করে। আজ যে চারাগাছ রোপণ করা হবে, সেটিই আগামী দিনের বড় বৃক্ষে পরিণত হবে। তাই সরকারের দেওয়া প্রতিটি চারা যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, জাজিরা থানার অফিসার ইনচার্জ মো. সালে আহাম্মেদ, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এস এম বজলুর রশিদ সিকদার, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজী, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাজিরা পৌর বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, জাজিরা উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা আক্তার শাহাজাদী, উপজেলা যুবদলের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. দবির বেপারীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।