July 28, 2026, 10:34 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

 

 

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার ১৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু দক্ষিণ থানার একটি চৌকস দল থানাধীন চর মজিদ ঢালী কান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ইয়াবা কারবারি ইমরান মাদবর (২২)কে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর নীল পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ইমরান মাদবর চর মজিদ ঢালী কান্দি এলাকার মৃত ইউসুফ মাদবরের ছেলে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় এক গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় উপস্থিত ছিলেন এমন কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইমরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাঁদের অভিযোগ। তাঁর মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার ঘটছে বলেও দাবি করেন তাঁরা। তাঁদের ভাষ্য, মাদক ব্যবসার সঙ্গে জড়িত বড় ডিলারদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তাঁদের আইনের আওতায় আনা গেলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত।থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।