July 28, 2026, 11:40 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জাজিরা থানার পৃথক অভিযানে মাদক, পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার ৬ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা থানার পৃথক পৃথক বিশেষ অভিযানে মাদক, নিয়মিত মামলা, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত এবং একাধিক মামলার মোট ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

জাজিরা থানা পুলিশ জানিয়েছে  বিশেষ অভিযানে জাজিরা থানার একাধিক টহল দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় গোপালপুর ইউনিয়নের চৌকিদার কান্দি এলাকায় অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ মো. হৃদয় হাওলাদার ওরফে কালু (২৭) কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া একটি নিয়মিত মামলায় রিপন ফকির (৪৫) এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি আলাউদ্দিন হাওলাদার (৩৯) কে গ্রেপ্তার করা হয়েছে।

আরেক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত শাহিন গাজী (২৬) ও সিআর পরোয়ানাভুক্ত নূরুল ইসলাম (৫৮) কে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে, বড় গোপালপুর ইউনিয়নের পাটু মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিস্ফোরক ও ১০টি মাদক মামলাসহ মোট ১২টি মামলার আসামি মো. মনির মাদবর (৪৮) কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জাজিরা থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ্ আহমেদ জানিয়েছে, অপরাধ, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।