
শরীয়তপুর সদর উপজেলার পালং থানাধীন হুগলী এলাকার বাসিন্দা সুভাষ মন্ডলের ছেলে আবির মন্ডল (১৩) গত ২৪ জুলাই (শুক্রবার) সকাল আনুমানিক ১১টায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় আবিরের গায়ে ছবিতে থাকা জার্সিটি পরা ছিল।
কোনো সহৃদয় ব্যক্তি আবির মন্ডলের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে নিচের মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮৩০-৮৮১৪৮৮
— পরিবারের পক্ষ থেকে প্রকাশিত।