July 28, 2026, 11:44 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বড়কান্দিতে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক

 

মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) বিকেলে বড়কান্দি ইউনিয়নের বুড়ারবাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, যুবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে মাদকবিরোধী স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা যুবদল যুদ্ধে, মাদকের বিরুদ্ধে মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ুন এবং তরুণদের বাঁচাতে মাদকমুক্ত সমাজ চাই,সহ বিভিন্ন স্লোগান দেন। র‍্যালিটি বুড়ারবাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্গার হাট বাজারে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খলিফা বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক কারবার, সেবন ও আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে তথ্য পেলে তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

বিএনপি নেতা রুবেল সরদার বলেন, মাদকাসক্তির কারণে সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি ও পারিবারিক অবক্ষয় বাড়ছে। মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

জাসাস এর জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মৃধা বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

আয়োজকরা জানান, মাদকবিরোধী এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, প্রচারণা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত বড়কান্দি ও মাদকমুক্ত জাজিরা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।

কর্মসূচি শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, যুব সমাজের এই উদ্যোগ এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।