July 28, 2026, 1:01 pm
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি

নিজস্ব প্রতিবেদক

 

পবিত্র ঈদুল আজহার ছুটিতেও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। ঈদের ছুটির মধ্যেই জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত পরিবার পরিকল্পনা বিভাগের সদর ক্লিনিকে সফলভাবে একটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ মে সকাল ১০টার দিকে সদর ক্লিনিকে এক প্রসূতির স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা সাদিয়া ইসলাম রিপা।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী জাজিরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল হকের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদর ক্লিনিকসহ উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিকালীন জরুরি প্রসবসেবা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রাখা হয়েছে।

জানা গেছে, গত ২৫ মে থেকে শুরু হওয়া ঈদুল আজহার ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবাকেন্দ্রে জরুরি প্রসবসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও আয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এসব জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে। ফলে ঈদের ছুটিতেও প্রয়োজনীয় সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।