
শরীয়তপুরের জাজিরায় ছয় বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বাচ্চু চৌকিদার (৩৮) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূলনা ইউনিয়ন গজনাইপুরের গতকাল শিশুর পরিবারের পক্ষ থেকে শ্লীলতাহানির অভিযোগ আনা হলে পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশাচালক বাচ্চু চৌকিদারকে আটক করে। পরে এ ঘটনায় জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সালেহ্ আহমেদ।