শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর দপ্তরে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। সাংবাদিকরা যেন সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির প্রস্তুতি কমিটির আহ্বায়ক রায়হান কবির সোহেল, সদস্য সচিব মফিজুর রহমান রিপন, এটিএন বাংলার প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি এস এম সফিকুল ইসলাম স্বপন, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি কবিব উজ্জামান, এশিয়ান টিভি ও নিউ এজের প্রতিনিধি এম বি কাজী নাসির, সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুল হক দুলাল, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি জাহিদ হাসান রনি, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো. নুরুজ্জামান শেখ, ভোরের দর্পণের প্রতিনিধি সাইফুল ইসলাম, দেশকালের প্রতিনিধি রকি আহম্মেদ, অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহীম মোল্লা, জিটিভি বাংলা ও গণমুক্তির প্রতিনিধি ফিরোজ আলম, দূরবীন নিউজের আছিফুর রহমান রাহুলসহ অন্যান্য সাংবাদিক।