July 28, 2026, 10:34 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

 

 

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দেশজুড়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বা সমাবেশের চেষ্টা করতে পারেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত নির্দেশনা পাওয়া গেছে। তবে নির্দিষ্ট কোনো বড় ধরনের হুমকির তথ্য নেই। এটি নিয়মিত নিরাপত্তা প্রস্তুতির অংশ।

তিনি বলেন সামনে আশুরাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। ২৩ জুনের বিষয়টিও বিবেচনায় রেখে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হবে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। বর্তমানে দলটির অনেক শীর্ষ নেতা আত্মগোপনে বা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। এর মধ্যেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।