July 28, 2026, 10:35 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৯৯৯-এ ফোন করে উদ্ধার পেলেন গর্ভবতী নারী, স্বামীর ছয় মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

 

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নির্যাতনের অভিযোগ জানান এক গর্ভবতী নারী। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে এবং তাঁর স্বামীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে পশ্চিম রাজদিয়া এলাকার এক নারী ৯৯৯-এ ফোন করে জানান, তাঁর নেশাসক্ত স্বামী সারারাত তাঁকে মারধর করেছেন এবং একটি ঘরে আটকে রেখেছেন। প্রতিবেশীর মোবাইল ফোন থেকে তিনি ৯৯৯-এ কল করে উদ্ধারের আবেদন জানান।

খবর পেয়ে সিরাজদিখান থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। এ সময় তাঁর স্বামী আল-আমিনকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজাও উদ্ধার করা হয়।

পরে আল-আমিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া আক্তার তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।