July 28, 2026, 11:49 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ে ঠিক হওয়ার খবরে সাবেক প্রেমিকসহ তিনজনের হামলার চেষ্টা, জাজিরায় আটক

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা উপজেলার মনাই ছৈয়ালকান্দি এলাকায় বিয়ে ঠিক হওয়ার খবরে নব জামাইয়ের বাড়িতে এসে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মনাই ছৈয়ালকান্দি এলাকার রিয়াজ ফকিরের সঙ্গে সম্প্রতি একটি বিয়ে চূড়ান্ত হয়। বিষয়টি জানতে পেরে কনের সাবেক প্রেমিকসহ আরও দুইজন সহযোগী রিয়াজ ফকিরের বাড়িতে উপস্থিত হয়ে হট্টগোল সৃষ্টি করেন। এ সময় তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাদের আটক করে রাখেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়।

 

এ বিষয়ে নব জামাই রিয়াজ ফকিরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওই তিনজন পরিকল্পিতভাবে বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলেন।

 

এ বিষয়ে জাজিরা থানার সঙ্গে যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।