July 28, 2026, 11:48 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজনগর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকলকে সুজন বেপারীর শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা, নড়িয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সুজন বেপারী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত বার্তা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) এর মহান ত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা প্রতি বছর এই পবিত্র উৎসব উদযাপন করে থাকে। এই ঈদের মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা।

তিনি আরও বলেন, আমি রাজনগর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক। মহান আল্লাহ যেন সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও রহমত দান করেন। প্রতিটি পরিবারে বয়ে আসুক আনন্দ, ভালোবাসা ও শান্তির অমীয় ধারা।

সুজন বেপারী বলেন, ঈদুল আযহা কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়। এই উৎসব আমাদের শিক্ষা দেয় মনের পশুত্ব, হিংসা, বিদ্বেষ, লোভ ও অহংকারকে কোরবানি করতে। সমাজে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করতে হবে। তাহলেই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা আরও বেশি প্রয়োজন। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে ঈদের প্রকৃত আনন্দ।

রাজনগর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণ কামনা করে তিনি বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও রাজনগর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

সবশেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন। সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।