July 29, 2026, 1:35 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

শরীয়তপুর -১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী নুরুল ইসলাম মালের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. নুরুল ইসলাম মাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) তিনি জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র গ্রহণকালে নাগরিক ঐক্যের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় মো. নুরুল ইসলাম মাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনি আরও বলেন, শরীয়তপুর-১ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল আইন ও আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনা করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।