July 28, 2026, 11:48 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে শরীয়তপুরে উৎসব: ১শ’ বাস ও ১০ লঞ্চে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৮ বছর পর আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনের খবরে শরীয়তপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এ উপলক্ষে জেলাজুড়ে ইতোমধ্যেই প্রস্তুতি সভা, আনন্দ মিছিল এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানকে স্বাগত জানাতে শরীয়তপুর জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাদের যাতায়াতের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১শ’ বাস, ১০টি লঞ্চ ও অর্ধশত মাইক্রোবাস। নেতাকর্মীদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে ২৪ ডিসেম্বর রাত থেকেই। ইতোমধ্যে অনেকে নিজ উদ্যোগেও ঢাকার পথে রওনা হয়েছেন।

শরীয়তপুর জেলার ছয়টি উপজেলা শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেবেন।

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম জাকির বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা আমাদের জন্য আনন্দের বার্তা। ইতোমধ্যেই জেলা ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়েছে। আগামীকাল আমাদের প্রায় ৩ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। কোনো কুচক্রী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু বলেন,
দীর্ঘ ১৮ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। তাকে স্বাগত জানাতে শরীয়তপুর জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এ জন্য ১শ’ বাস ও ১০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার বলেন,
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একশ’র বেশি বাস ভাড়ার প্রাথমিক তালিকা আমরা পেয়েছি। মোট কতটি বাস চূড়ান্তভাবে ভাড়া হয়েছে, সে তথ্য আগামীকাল সকালে নিশ্চিত হওয়া যাবে। আমাদের গ্রুপের আওতায় বর্তমানে ১৬০টি বাস রয়েছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শরীয়তপুর জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।