June 5, 2026, 9:46 pm
শিরোনাম :
 জাজিরায় ২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জাজিরার রোকনুজ্জামান ও মাঈনুল  চিকিৎসাধীন মানসিক রোগীকে ‘ছিনতাইকারী’ অপবাদ: শরীয়তপুরে বর্বর গণপিটুনি, অতঃপর পুলিশে সোপর্দ বড়কান্দিতে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা থানার ওসির চেয়ারে বসে খাবার খেলেন ববি হাজ্জাজ, প্রশ্ন উঠেছে শিষ্টাচার নিয়ে ঈদ উপলক্ষে, কারো উপহার নয়, টাকা দিয়ে ভাগা কিনে পুলিশ সদস্যদের নিয়ে ওসির কোরবানি কক্সবাজারে অনন্য দৃষ্টান্ত ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মো. সুজন বেপারী ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

জাজিরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পুলিশের অভিযানে উদ্ধার ২১ পিস ট্যাবলেট

নিজস্ব প্রতিবেদক

 

শরীয়তপুরের জাজিরায় মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জাজিরা পৌরসভার বড় মূলনা তালুকদার কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জুয়েল বেপারী (২৫) ও আবু তালেব মোড়া (৫৮)। তারা উভয়েই জাজিরা পৌরসভার বড় মূলনা তালুকদার কান্দি এলাকার বাসিন্দা।

জাজিরা থানার অফিসার ইনচার্জ ওসি ছালেহ্ আহমেদ জানান  , উদ্ধারকৃত আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।