June 5, 2026, 9:46 pm
শিরোনাম :
 জাজিরায় ২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জাজিরার রোকনুজ্জামান ও মাঈনুল  চিকিৎসাধীন মানসিক রোগীকে ‘ছিনতাইকারী’ অপবাদ: শরীয়তপুরে বর্বর গণপিটুনি, অতঃপর পুলিশে সোপর্দ বড়কান্দিতে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা থানার ওসির চেয়ারে বসে খাবার খেলেন ববি হাজ্জাজ, প্রশ্ন উঠেছে শিষ্টাচার নিয়ে ঈদ উপলক্ষে, কারো উপহার নয়, টাকা দিয়ে ভাগা কিনে পুলিশ সদস্যদের নিয়ে ওসির কোরবানি কক্সবাজারে অনন্য দৃষ্টান্ত ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মো. সুজন বেপারী ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মো. সুজন বেপারী ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজনগর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা, নড়িয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, রাজনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মো. সুজন বেপারী।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) এর মহান আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা এই পবিত্র উৎসব পালন করে থাকে।

তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব নির্বিশেষে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের প্রধান অঙ্গীকার।

মো. সুজন বেপারী বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য তখনই বাস্তবায়িত হবে, যখন আমরা নিজেদের অন্তরের হিংসা, অহংকার, লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করতে পারবো। পবিত্র ঈদুল আযহা আমাদের জীবনে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করুক।

তিনি বলেন, রাজনগর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। তাহলেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সবশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মো. সুজন বেপারী বলেন, মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন। সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।