July 28, 2026, 12:04 pm
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

থানার ওসির চেয়ারে বসে খাবার খেলেন ববি হাজ্জাজ, প্রশ্ন উঠেছে শিষ্টাচার নিয়ে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মোহাম্মদপুর থানার ওসির চেয়ারে বসে খাবার খাওয়ার একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ছবিতে দেখা যায়, ববি হাজ্জাজ থানার অফিস কক্ষে ওসির চেয়ারে বসে খাবার খাচ্ছেন।

ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, একটি থানার অফিস কক্ষে কি কোনো রাজনৈতিক ব্যক্তির ব্যক্তিগত আপ্যায়ন বা খাবার গ্রহণের স্থান হতে পারে কিনা। বিশেষ করে ওসির চেয়ারকে প্রশাসনিক ক্ষমতা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রতীক হিসেবে দেখা হয় বলে বিষয়টি নিয়ে বিতর্ক আরও বাড়ছে।

আইন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রচলিত আইনে সরাসরি এমন কোনো ধারা নেই যেখানে বলা হয়েছে যে, কোনো ব্যক্তি ওসির চেয়ারে বসতে পারবেন না। তবে সরকারি অফিসের শৃঙ্খলা, প্রশাসনিক আচরণবিধি ও প্রটোকলের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অনুচিত এবং প্রশ্নবিদ্ধ হিসেবে বিবেচিত হতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, থানার মতো সংবেদনশীল সরকারি স্থানে এ ধরনের আচরণ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।

হাজ্জাজ বর্তমানে  শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান হিসেবেও পরিচিত।