July 29, 2026, 3:42 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

গৌরবের অর্জন আইজিপি পদকে ভূষিত জাজিরা থানার ওসি সালেহ্ আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ও মর্যাদাপূর্ণ সম্মাননার অন্যতম ‘আইজিপি পদক’ অর্জন করেছেন শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ। সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে তিনি এই সম্মানজনক পদক গ্রহণ করেন। তার এ সাফল্যে জাজিরা উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ওসি সালেহ্ আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে জাজিরা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।

অনেকেই বলেন, একজন মানবিক ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি জাজিরাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পুরো জাজিরাবাসীর জন্য গর্বের বিষয়।

জাজিরা থানার পুলিশ সদস্যরাও এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ওসি সালেহ্ আহমেদের নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হয়েছে।

আইজিপি পদকে ভূষিত হওয়ায় জাজিরার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,  সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।