July 28, 2026, 1:03 pm
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সরকারি গাড়িতে সন্তান আনা-নেওয়ার অভিযোগ, প্রশ্নের মুখে শরীয়তপুর প্রশাসনের কয়েক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরে সরকারি দপ্তরের কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে কয়েকজন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে এসব গাড়ি দিয়ে পরিবারের সদস্যদের আনা-নেওয়া, বাজার করা ও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বুধবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া জেরিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম ও লাইব্রেরি শাখা) মেহেরা আফরোজ সুবর্ণা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সরকারি গাড়ি স্কুল প্রাঙ্গণে অবস্থান করছে। স্থানীয়দের দাবি, এসব গাড়ি নিয়মিতভাবে তাদের সন্তানদের স্কুলে আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সকাল ও দুপুরে সরকারি গাড়িগুলো স্কুলে আসে। অনেক সময় গাড়ির ইঞ্জিন চালু রেখে চালকরা এসি চালিয়ে অপেক্ষা করেন। পরে স্কুল ছুটি হলে শিশুদের নিয়ে চলে যান। এতে সরকারের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সরকারি সম্পদ জনগণের সেবার জন্য। কিন্তু কিছু কর্মকর্তা সরকারি গাড়িকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সচেতন মহলের অভিযোগ, সরকারি সম্পদের এমন ব্যবহার সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তারা সরকারি গাড়ির অপব্যবহার বন্ধে কঠোর নজরদারি ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে সরকারি গাড়িকে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করছেন। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন বলেও মত দেন তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মাসুদ বলেন, “ইউএনও স্যারের মেয়ে স্কুলে পড়ে, তাকে নিতে আসছি। মাঝে মাঝে তাকে নিতে আসি।

তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, “সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় না।