June 5, 2026, 11:58 pm
শিরোনাম :
 জাজিরায় ২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জাজিরার রোকনুজ্জামান ও মাঈনুল  চিকিৎসাধীন মানসিক রোগীকে ‘ছিনতাইকারী’ অপবাদ: শরীয়তপুরে বর্বর গণপিটুনি, অতঃপর পুলিশে সোপর্দ বড়কান্দিতে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা থানার ওসির চেয়ারে বসে খাবার খেলেন ববি হাজ্জাজ, প্রশ্ন উঠেছে শিষ্টাচার নিয়ে ঈদ উপলক্ষে, কারো উপহার নয়, টাকা দিয়ে ভাগা কিনে পুলিশ সদস্যদের নিয়ে ওসির কোরবানি কক্সবাজারে অনন্য দৃষ্টান্ত ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মো. সুজন বেপারী ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নেত্রকোণা থেকে জাজিরা: মাঠ প্রশাসনের পরীক্ষিত কর্মকর্তা আল ইমরানের নতুন মিশন

স্টাফ রিপোর্টার

নেত্রকোণার মাঠ প্রশাসন থেকে শুরু। এরপর সিংড়ার ভূমি প্রশাসন, টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয় হয়ে কুড়িগ্রামের রাজারহাট। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার সেই পথ পেরিয়ে এবার শরীয়তপুরের জাজিরা উপজেলার দায়িত্বে এলেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ আল ইমরান।

সিরাজগঞ্জ জেলার সন্তান মোঃ আল ইমরান প্রশাসনিক দক্ষতা, জনবান্ধব উদ্যোগ ও সুশাসন নিশ্চিত করার নানা কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে একজন পরীক্ষিত মাঠ প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন। সরকারের সাম্প্রতিক পদায়নে তাকে জাজিরা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৮ সালে ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দায়িত্ব পালনকালে নেজারত ও ট্রেজারি শাখার মতো গুরুত্বপূর্ণ বিভাগ দক্ষতার সঙ্গে পরিচালনা করেন। মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে তখন থেকেই তিনি নিজেকে জনসেবামুখী কর্মকর্তা হিসেবে গড়ে তোলেন।

পরবর্তীতে ২০২০ সালে নাটোর জেলার সিংড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে ভূমি সেবা সহজীকরণ, দ্রুত নামজারি নিষ্পত্তি, অনলাইন সেবার সম্প্রসারণ এবং স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রমের জন্য স্থানীয়ভাবে প্রশংসিত হন।

সিংড়ায় সফল দায়িত্ব পালনের পর তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের নভেম্বর মাসে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

রাজারহাটে ইউএনও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনার (ভূমি)-এর দায়িত্বও পালন করেন তিনি। উন্নয়ন কর্মকাণ্ড তদারকি, প্রশাসনিক সমন্বয় ও জনভোগান্তি কমাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের নজর কাড়ে। ২০২৬ সালের এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত তিনি রাজারহাট উপজেলায় কর্মরত ছিলেন।

এবার তার নতুন কর্মস্থল শরীয়তপুরের জাজিরা উপজেলা। স্থানীয়দের প্রত্যাশা, দেশের বিভিন্ন অঞ্চলে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাজিরায় সুশাসন, উন্নয়ন ও জনসেবায় নতুন গতি আনবেন নবাগত ইউএনও মোঃ আল ইমরান।