June 5, 2026, 11:58 pm
শিরোনাম :
 জাজিরায় ২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জাজিরার রোকনুজ্জামান ও মাঈনুল  চিকিৎসাধীন মানসিক রোগীকে ‘ছিনতাইকারী’ অপবাদ: শরীয়তপুরে বর্বর গণপিটুনি, অতঃপর পুলিশে সোপর্দ বড়কান্দিতে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি ঈদের ছুটিতেও বন্ধ হয়নি সেবা, জাজিরা সদর ক্লিনিকে নরমাল ডেলিভারি প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা থানার ওসির চেয়ারে বসে খাবার খেলেন ববি হাজ্জাজ, প্রশ্ন উঠেছে শিষ্টাচার নিয়ে ঈদ উপলক্ষে, কারো উপহার নয়, টাকা দিয়ে ভাগা কিনে পুলিশ সদস্যদের নিয়ে ওসির কোরবানি কক্সবাজারে অনন্য দৃষ্টান্ত ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মো. সুজন বেপারী ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

জাজিরায় সিএনজি উল্টে নারী নিহত, আহত স্বামী ও শিশু কন্যা

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা উল্টে পপি রানী পাল (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও ছয় বছর বয়সী কন্যা আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকার মোল্লা বাড়ির মোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পপি রানী পাল ডামুড্যা উপজেলার কার্তিকপুর গ্রামের পরেশ চন্দ্র পালের মেয়ে। তিনি কৃষ্ণ পালের স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি স্বামী কৃষ্ণ পাল ও কন্যা পৃথা পালকে নিয়ে কুমিল্লা–থ ১২–৬৫৮৭ নম্বরের একটি সিএনজি অটোরিকশায় নাওডোবা থেকে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাজিরা আর্মি ক্যাম্পের টহলরত একটি পিকআপ গাড়ির সঙ্গে ক্রসিং করার সময় সিএনজিটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় ওভারটেকিং করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা বাঁশঝাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। সিএনজিটিতে চালকসহ সাতজন যাত্রী ছিলেন, যা অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মদ বলেন,
“প্রাথমিক তদন্তে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল এবং ওভারটেকিংয়ের সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশে থাকা বাঁশঝাড়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।