July 29, 2026, 4:18 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

সরকারি মাটি লুট অভিযান চালিয়ে মাহিন্দ্রা আটক জরিমানা ১০ হাজার

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকায় প্রকাশ্যে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পাচারের সময় একটি মাহিন্দ্রা গাড়ি আটক করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাড়িটি আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পালেরচর এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি বোঝাই অবস্থায় মাহিন্দ্রা গাড়িটি আটক করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সরকারি সম্পদ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ মাটি কাটাসহ সব ধরনের ভূমিদস্যুতার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত অভিযান না হলে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে না। তারা প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।