July 29, 2026, 4:16 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

যশোর মণিরামপুরে সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর জেলার মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ সদস্য পদপ্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অবৈধ প্রচারণা ও সহিংসতা প্রতিরোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় এমপি পদপ্রার্থী ও তাদের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. মর্তুজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।