
শরীয়তপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সম্প্রতি আয়োজিত বনভোজন ও আলোচনা সভা ভিলেজ ইলেকট্রিশিয়ানদের জন্য আনন্দঘন পরিবেশের পাশাপাশি একটি প্রতিবাদ মঞ্চ হিসেবেও কাজ করেছে। এই সভায় বক্তারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (বিআরইবি) কর্তৃক প্রণীত নীতি ও অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
বক্তারা অভিযোগ করেন, অনলাইনে নিবন্ধন কার্যক্রম তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শুরু করা হয়েছে। এতে তাদের পেশাগত স্বীকৃতি ও নিরাপত্তা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এক নেতৃবৃন্দ বলেন, “আমাদের সঙ্গে আলোচনা না করে যদি অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক করা হয়, আমরা তা মেনে নেব না এবং দেশের সকল ভিলেজ ইলেকট্রিশিয়ানকে প্রতিরোধের জন্য প্রস্তুত করব।
সভায় উপস্থিত ছিলেন জেলা ও আশেপাশের বিভিন্ন অঞ্চলের ভিলেজ ইলেকট্রিশিয়ান নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলী সাহা , এবং বিশেষ অতিথি ছিলেন বিল্লাল হোসেন পেশাগত নিরাপত্তা, অনলাইনে স্বীকৃতি দিয়ে সুসংহত করার জন্য দাবি জানান।
ভিলেজ ইলেকট্রিশিয়ানরা মনে করেন, অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যৌক্তিক নীতিমালা অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
সভা শেষে বনভোজন আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেন। তবে আনন্দঘন পরিবেশের মধ্যেও সভা থেকে স্পষ্ট বার্তা গেছে,ভিলেজ ইলেকট্রিশিয়ানরা তাদের অধিকার আদায়ে দৃঢ় অবস্থান বজায় রাখবেন এবং অন্যায় অনলাইন অন্তর্ভুক্তকরণ মেনে নেবেন না।