July 29, 2026, 4:20 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

কৃষি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান, তিন উপজেলায় টানা অভিযানে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

কৃষি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান, তিন উপজেলায় টানা অভিযানে জরিমানা ও কারাদণ্ড

 

খাদ্য নিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতি সুরক্ষায় কঠোর অবস্থানে জেলা প্রশাসন। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় একের পর এক মোবাইল কোর্ট পরিচালনা করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে প্রশাসন।

গত দুই দিনে জেলার নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় পরিচালিত অভিযানে জরিমানা, কারাদণ্ড এবং অবৈধ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন বলছে, কৃষি জমি ধ্বংস করে ঘের, পুকুর বা অন্যান্য স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না।

প্রশাসন সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে রাতের আঁধারে কৃষি জমিতে মাছের ঘের তৈরির উদ্দেশ্যে ব্যাপক পরিসরে মাটি কাটার কাজ চলছিল। প্রায় ৬০ থেকে ৭০ জন শ্রমিক দিয়ে পরিচালিত ওই কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের চরহোগলা গ্রামে এক্সক্যাভেটর ব্যবহার করে কৃষি জমির মাটি কাটার ঘটনায় প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেয়। সেখানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা, ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একইসঙ্গে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত এক্সক্যাভেটর জব্দ করা হয়।

এ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ ০২ জানুয়ারি ২০২৬ গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের রমি সরদারের গ্রামে মাটি কাটার সময় জমির মালিককে হাতেনাতে আটক করা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অপরিকল্পিতভাবে কৃষি জমি নষ্ট হলে শুধু পরিবেশই নয়, দেশের খাদ্য উৎপাদনও মারাত্মক ঝুঁকিতে পড়ে। সে কারণে কৃষি জমি সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।