April 19, 2026, 9:10 pm
শিরোনাম :
 ৬ হাজার ইয়াবাসহ রাজধানীতে বৃদ্ধ গ্রেপ্তার, জাজিরা সংযোগের তথ্য পদ্মা সেতু দক্ষিণ থানায় ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৩ ঈদের আনন্দে জাজিরায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল জাজিরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাজিরায় এক ছাএ নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু পেকুয়া থানায় মা,মেয়েকে মারধরের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সাজা জাজিরা সরকারি গাছ কাটার অভিযোগ জাজিরা গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সুফিয়া আক্তারের বিরুদ্ধে শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলা চালিয়ে মাদক কারবারি ও জুয়ারি জাজিরায় গ্রাম পুলিশের প্রশংসনীয় ভূমিকা, থানা পুলিশের পক্ষ থেকে পেলেন সম্মাননা শরীয়তপুরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ২ যুবদল সভাপতি আটক

জাজিরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভায় নাগরিক ক্ষোভ পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতায় ভোগান্তির কথা তুলে ধরলেন পৌরবাসী

নিজস্ব প্রতিবেদক

শহর ব্যবস্থাপনা উন্নয়ন ও নাগরিক সেবা কার্যকর করতে শরীয়তপুরের জাজিরা পৌরসভার শহর সমন্বয় কমিটির (TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভায় উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি ও অসন্তোষের কথাও জোরালোভাবে উঠে আসে।

বুধবার (৭ জানুয়ারি) জাজিরা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাজিরা পৌরসভার প্রশাসক মোঃ তাহমিদুল ইসলাম।

সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি এবং শহর সমন্বয় কমিটির সদস্যরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ তাহমিদুল ইসলাম বলেন, শহরের উন্নয়ন শুধু কাগজে-কলমে হলে হবে না। নাগরিকদের বাস্তব সমস্যার সমাধান নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে সভায় নাগরিকদের বক্তব্যে উঠে আসে ভিন্ন চিত্র। পৌরসভার বাসিন্দা মিন্টু পেদা বলেন, “শহরের কিছু এলাকায় বছরের পর বছর জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে। বৃষ্টি হলেই রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

আরেক বাসিন্দা লাখি আক্তার বলেন, নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

নাগরিকদের অভিযোগের সঙ্গে একমত পোষণ করে জাজিরা উপজেলার ব্যবসায়ী জামাল আকন বলেন, “শহরে তেমন কোনো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই। ময়লা-আবর্জনার কারণে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।

ব্যবসায়ী প্রতিনিধি আলমগীর চৌকিদার বলেন, “বাজার এলাকায় অব্যবস্থাপনা ও যানজট ব্যবসা ও সাধারণ মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।

সভায় নাগরিকদের এসব অভিযোগ গুরুত্ব দিয়ে শোনেন প্রশাসক। তিনি বলেন, পৌরসভার সব সেবা যেন স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে শহর সমন্বয় কমিটির পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। পাশাপাশি নাগরিক সমস্যার অগ্রগতি পর্যালোচনার জন্য নিয়মিত সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।