July 29, 2026, 2:33 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 

 

শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক উপাদান আইনের মামলা ও জিআর পরোয়ানাভুক্ত মনির মাদবর (৪৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলনা ইউনিয়নের বোয়ালিয়া এলাকার থেকে জাজিরা থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার জাজিরা থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বোয়ালিয়া সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মনির মাদবরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মনির মাদবর বোয়ালিয়া গ্রামের মৃত আদম আলী মাদবরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাজিরা থানার সন্ত্রাস বিরোধী  মামলায় আসামি ১৫ জুলাই, ২০২৬; জিআর নম্বর ২০০) যার মধ্যে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮ (বিস্ফোরক উপাদান আইন)-এর ৩/৪ ধারা যুক্ত রয়েছে সেই মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মনির। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একটি জিআর মামলার পরোয়ানা ছিল।
আজ মঙ্গলবারই গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। জাজিরা থানা সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।