
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ হাজী নকুরী মাদবর কান্দি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এঘটনায় এক নারী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু দক্ষিণ থানার একটি টিম অভিযান চালায়। এ সময় দুইজনের হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। তবে অভিযানের সময় আরও একজন আসামি পালিয়ে যায়।
পরে গভীর রাতে পৃথক অভিযানে পলাতক ওই আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সীমা আক্তার (৩৫) হান্নান শেখ (৩২) ও মো. সাইফুল মাদবর (৪৮)। তাদের সবার বাড়ি পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।