July 29, 2026, 3:38 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

 ৬ হাজার ইয়াবাসহ রাজধানীতে বৃদ্ধ গ্রেপ্তার, জাজিরা সংযোগের তথ্য

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ মার্চ) রাতে হায়দার বাবার মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে প্যাকেটে মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, শরীয়তপুরের জাজিরা থেকে রাসেল নামে এক ব্যক্তি তাকে মোহাম্মদপুরে এক অজ্ঞাত ব্যক্তির কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে বলে। সে অনুযায়ী তিনি মাজার এলাকায় অপেক্ষা করছিলেন।

পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর পূর্বেও একাধিকবার মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বীকার করেছেন, এর আগেও একই ধরনের মাদক আনা-নেওয়ার কাজ করেছেন এবং কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করছে পুলিশ এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।