July 29, 2026, 1:44 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

শীতার্তদের পাশে জেলা প্রশাসক,বেদে পল্লী ও এতিমখানা পরিদর্শন, কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সদর উপজেলার ডোমসার বেদে পল্লী এবং আংগারিয়া উসমানিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বেদে পল্লীর বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও সামাজিক বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। শীতের তীব্রতা বিবেচনায় তিনি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বেদে পল্লীর অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

পরে তিনি আংগারিয়া উসমানিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ, আবাসন ব্যবস্থা ও সার্বিক কল্যাণ সম্পর্কে খোঁজ নেন জেলা প্রশাসক। এ সময় শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

পরিদর্শন ও কম্বল বিতরণ কার্যক্রমে শরীয়তপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইলোরা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এ সময় বলেন, শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি চলমান মানবিক কার্যক্রম। সমাজের সকল শ্রেণির মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।