July 29, 2026, 3:01 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

কুয়াশায় স্থগিত শরীয়তপুর–চাঁদপুর ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর হরিণাঘাট নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, ভোরের আগে থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে কুয়াশার তীব্রতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে মাঝনদীতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে শরীয়তপুর ও চাঁদপুর প্রান্তের ফেরিঘাটে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।

এ বিষয়ে মো. ইকবাল হোসেন আরও বলেন, নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকে পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে এলেই পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।