July 29, 2026, 3:37 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

পদ্মা সেতু দক্ষিণ থানায় ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

 

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা  পুলিশ হাজী নকুরী মাদবর কান্দি  এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এঘটনায় এক নারী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু দক্ষিণ থানার একটি টিম অভিযান চালায়। এ সময় দুইজনের হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। তবে অভিযানের সময় আরও একজন আসামি পালিয়ে যায়।

পরে গভীর রাতে পৃথক অভিযানে পলাতক ওই আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সীমা আক্তার (৩৫) হান্নান শেখ (৩২) ও মো. সাইফুল মাদবর (৪৮)। তাদের সবার বাড়ি পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।