
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১০১ পিস ইয়াবাসহ সুমন শিকদার (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।
বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মোহর আলী শিকদার কান্দি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন শিকদার ওই এলাকার মৃত আলিমুদ্দিন শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন সুমন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে এবং গোপন সংবাদের আলোকে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে পরিকল্পিত অভিযান চালায়। অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।