July 31, 2026, 7:17 pm
শিরোনাম :
জাজিরায় থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

জাজিরায় থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 

শরীয়তপুরের জাজিরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাজিরা থানা-পুলিশের একাধিক চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় আসামিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মতি সাগর (মৌলভী কান্দি) এলাকার মো. মজিবর সিকদারের ছেলে মো. সুমন সিকদার (২৪) এবং বড় গোপালপুর চৌকিদার কান্দি এলাকার ফজলুল হক ফরাজির ছেলে ফরহাদ ফরাজি (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুমন সিকদারের বিরুদ্ধে জাজিরা থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে (মামলা নং-২৭, তারিখ: ২৩ মে ২০২৬) মামলা রয়েছে। অন্যদিকে ফরহাদ ফরাজি আদালতের জিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
জাজিরা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ্ আহমেদ জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।