July 29, 2026, 1:48 pm
শিরোনাম :
জাজিরায় বিস্ফোরক মামলা ও পরোয়ানাভুক্ত আসামি মনির মাদবর গ্রেপ্তার পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক

জাজিরায় গ্রাম পুলিশের প্রশংসনীয় ভূমিকা, থানা পুলিশের পক্ষ থেকে পেলেন সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জাজিরা উপজেলার গ্রাম পুলিশের সদস্যদের সম্মাননা দিয়েছে জাজিরা থানা পুলিশ। নির্বাচনের সময় বিভিন্ন ইউনিয়ন থেকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থানা পুলিশকে সহযোগিতা করায় এ উদ্যোগ নেওয়া হয়।

থানা সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭২ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন। তাদের মধ্য থেকে যারা নির্বাচনকালীন সময়ে নিষ্ঠা, সততা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদেরই পুরস্কৃত করা হয়েছে।

শুধু নির্বাচনকালেই নয়, বছরের বিভিন্ন সময়ে প্রত্যন্ত অঞ্চল থেকে মাদক, চোরাকারবারি, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধসংক্রান্ত তথ্য গোপনে থানায় জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন গ্রাম পুলিশের সদস্যরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে থানা পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা থানা চত্বরে আয়োজিত এক সভায় গ্রাম পুলিশের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সিরামিক প্লেটসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহাম্মদ।

স্থানীয়রা জানান, গ্রাম পুলিশের সক্রিয় ভূমিকার কারণে এলাকায় নিরাপত্তা বেড়েছে। গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে।

এ বিষয়ে জাজিরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, গ্রাম পুলিশ আমাদের চোখ ও কান হিসেবে কাজ করেন। তাদের দেওয়া তথ্যের কারণেই অনেক অপরাধ আগেই শনাক্ত করা সম্ভব হয়। নির্বাচনের সময় তারা যে দায়িত্বশীলতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।