June 12, 2026, 11:29 am
শিরোনাম :
মাদারীপুরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল গ্রেপ্তার ওসির মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জাজিরায় বিশেষ অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক জাজিরায় ২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ওসি সালেহ্ আহমেদ-এর নেতৃত্বে জাজিরা থানা পুলিশের তৎপরতা দপ্তর ফাঁকা রেখে সিলেটে বনভ্রমণে কর্মকর্তারা, সেবা থেকে বঞ্চিত মানুষ  জাজিরায় ২২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে জাজিরার রোকনুজ্জামান ও মাঈনুল  চিকিৎসাধীন মানসিক রোগীকে ‘ছিনতাইকারী’ অপবাদ: শরীয়তপুরে বর্বর গণপিটুনি, অতঃপর পুলিশে সোপর্দ বড়কান্দিতে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

ওসির মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জাজিরায় বিশেষ অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 

শরীয়তপুরের জাজিরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ৮জুন সন্ধ্যায় জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের গজনাইপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ছাবিশপাড়া এলাকার সামছু খালাসী ও তারা মিয়া ।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ বলেন, মাদক নিয়ন্ত্রণে জাজিরা থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

শরীয়তপুর জেলা পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।