April 19, 2026, 10:26 pm
শিরোনাম :
 ৬ হাজার ইয়াবাসহ রাজধানীতে বৃদ্ধ গ্রেপ্তার, জাজিরা সংযোগের তথ্য পদ্মা সেতু দক্ষিণ থানায় ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৩ ঈদের আনন্দে জাজিরায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল জাজিরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাজিরায় এক ছাএ নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু পেকুয়া থানায় মা,মেয়েকে মারধরের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সাজা জাজিরা সরকারি গাছ কাটার অভিযোগ জাজিরা গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সুফিয়া আক্তারের বিরুদ্ধে শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলা চালিয়ে মাদক কারবারি ও জুয়ারি জাজিরায় গ্রাম পুলিশের প্রশংসনীয় ভূমিকা, থানা পুলিশের পক্ষ থেকে পেলেন সম্মাননা শরীয়তপুরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ২ যুবদল সভাপতি আটক

খালেদা জিয়ার মৃত্যুতে কি স্থগিত হচ্ছে নির্বাচন? কী বলছে আইন ও নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিতের বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধি অনুযায়ী, এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন (ইসি) নতুন তফসিল ঘোষণা করতে পারে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে কি না, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে কিংবা অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুযায়ী প্রার্থিতা বাতিল হলে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন।

আইনে আরও বলা হয়েছে, নির্বাচন বাতিল হলে রিটার্নিং কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশ

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন,আইনে বলা আছে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফসিল বাতিল হবে। কিন্তু বেগম খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হননি। ফলে তার মৃত্যুতে এই তফসিলের ওপর কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থী মনোনয়ন দিয়েছে। তাই নির্বাচন পরিচালনায় কোনো আইনি জটিলতা সৃষ্টি হবে না বলেও মত দেন তিনি।

অন্যদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আরপিও পর্যালোচনা করে বিস্তারিত বলতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল সোমবার (২৯ ডিসেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। একই সঙ্গে ওই আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীও মনোনয়ন দাখিল করেছেন।

আইনি ব্যাখ্যা ও নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বা সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।