April 19, 2026, 10:25 pm
শিরোনাম :
 ৬ হাজার ইয়াবাসহ রাজধানীতে বৃদ্ধ গ্রেপ্তার, জাজিরা সংযোগের তথ্য পদ্মা সেতু দক্ষিণ থানায় ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৩ ঈদের আনন্দে জাজিরায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল জাজিরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাজিরায় এক ছাএ নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু পেকুয়া থানায় মা,মেয়েকে মারধরের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সাজা জাজিরা সরকারি গাছ কাটার অভিযোগ জাজিরা গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সুফিয়া আক্তারের বিরুদ্ধে শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলা চালিয়ে মাদক কারবারি ও জুয়ারি জাজিরায় গ্রাম পুলিশের প্রশংসনীয় ভূমিকা, থানা পুলিশের পক্ষ থেকে পেলেন সম্মাননা শরীয়তপুরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ২ যুবদল সভাপতি আটক

ভারতের কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন এক কিশোর

নিজস্ব প্রতিবেদক

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শামিম হোসেন (১৬) নামে এক কিশোর।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই কিশোরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন।
ফেরত আসা শামিম হোসেন জামালপুর জেলার ইন্তাজ আলীর ছেলে।

ফেরত আসা শামিম হোসেন বলেন, ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারী দালালদের মাধ্যমে রাতের আধারে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায়। এরপর ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল পুলিশের তাকে আটক করে। এরপর তাকে কাশ্মীর বয়েজ শেল্টার হোমে রাখা হয়। সেখান প্রায় ২০ মাস থাকার পর দেশে ফেরত পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা কিশোরকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন রাইটস যশোর তাকে গ্রহন করবেন।

রাইটস যশোরের এরিয়া কোয়াডিনেটর সফিকুর রহমান বলেন, ফেরত আসা কিশোরকে পোর্ট থানা থেকে তাদের হেফাজতে নিয়েছেন। তাকে পরিবারের সাথে যোগাযোগ করে সেখানে পৌছে দেওয়া হবে।