April 19, 2026, 10:25 pm
শিরোনাম :
 ৬ হাজার ইয়াবাসহ রাজধানীতে বৃদ্ধ গ্রেপ্তার, জাজিরা সংযোগের তথ্য পদ্মা সেতু দক্ষিণ থানায় ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেপ্তার ৩ ঈদের আনন্দে জাজিরায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল জাজিরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাজিরায় এক ছাএ নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু পেকুয়া থানায় মা,মেয়েকে মারধরের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সাজা জাজিরা সরকারি গাছ কাটার অভিযোগ জাজিরা গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সুফিয়া আক্তারের বিরুদ্ধে শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলা চালিয়ে মাদক কারবারি ও জুয়ারি জাজিরায় গ্রাম পুলিশের প্রশংসনীয় ভূমিকা, থানা পুলিশের পক্ষ থেকে পেলেন সম্মাননা শরীয়তপুরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ২ যুবদল সভাপতি আটক

 গভীর রাতে ডাকাতির অভিযোগ প্রবাসীর ২০ ভরি স্বর্ণ লুটের দাবি; তবে ওসি বলছেন কোনো ডাকাতির ঘটনা ঘটেনি

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা উপজেলায় গভীর রাতে সংঘটিত ডাকাতির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। একাধিক গাড়িতে ডাকাতির শিকার হওয়ার দাবি করা হলেও পুলিশ বলছে, এ ধরনের কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে জাজিরা এলাকায় ৭ থেকে ৮টি গাড়িতে আসা সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করেছে বলে ভুক্তভোগীরা দাবি করেন। তাদের মধ্যে এক গাড়িতে থাকা একজন প্রবাসী তার কাছ থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী কামরুজ্জামান মামুন বলেন,
আমার সামনে থাকা ৫টি গাড়ি ডাকাতের কবলে পড়ে। প্রথমে মনে হয়েছিল সামনে কোনো এক্সিডেন্ট হয়েছে। এরপরই দেখি ডাকাত দল আমাদের গাড়ির গ্লাস ভেঙে টাকা-পয়সা, মানিব্যাগ ও মূল্যবান মালামাল নিয়ে যায়। আমরা ত্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসতে প্রায় ২০ মিনিট সময় নেয়।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর জাজিরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটকও করে।

তবে এ বিষয়ে জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ বলেন,
এ ধরনের কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

ওসি’র এই বক্তব্যের পর স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও প্রশ্ন তৈরি হয়েছে। একদিকে একাধিক গাড়ির যাত্রীদের ডাকাতির অভিযোগ, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনা অস্বীকার সব মিলিয়ে বিষয়টি নিয়ে এলাকায় চরম আলোচনা চলছে।

স্থানীয়রা বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং রাতের নিরাপত্তা ও টহল জোরদারের দাবি জানিয়েছে