প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ১২:১৪ পি.এম
জাজিরায় ২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ওসি সালেহ্ আহমেদ-এর নেতৃত্বে জাজিরা থানা পুলিশের তৎপরতা

শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে দুই পিস ইয়াবাসহ মো. সুমন আকন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ এর সার্বিক দিকনির্দেশনায় এবং থানার একটি চৌকস পুলিশ টিমের পরিচালনায় এই সফল অভিযান সম্পন্ন হয়।
আজ ৮ জুন গভীর রাতে জাজিরা থানাধীন বড়কান্দি ইউনিয়নের দুর্গাহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশনায় পুলিশের একটি টিম দুর্গাহাট বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সুমন আকনের হেফাজত থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন আকন জাজিরা থানার ভানু মুন্সীর কান্দি এলাকার জয়নাল আকনের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জাজিরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জাজিরা থানা পুলিশের "জিরো টলারেন্স" নীতি ঘোষণা করে তিনি বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরণের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
www.shariatpurnews.xyz